০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৪ কারাগারের আদালতে খালেদা জিয়ার ৩০ মিনিট
কারাগারের জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিশেষ আদালত আজ বুধবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসার পরিবর্তে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যেখানে বন্দি,সেই নাজিমুদ্দিন রোডের পরোনো কেন্দ্রীয় কারাগারে বসে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়ে ‘গেজেট নোটিফিকেশন’ জারি করার পর আদালতের ভেতরে বিচার নিয়ে জল্পনা-কল্পনা চলতে থাকে। এরই মধ্যে সাংবাদিক আইনজীবীকে কারাগারের ভেতরে স্থাপিত আদালতে প্রবেশ করানো হবে কি না এ নিয়ে সংশয় ও উদ্বেগ কাজ করতে থাকে। আজ বুধবার সকাল ৯টার পর থেকে সাংবাদিকরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে উপস্থিত হতে থাকেন। তবে নিরাপত্তার কারণে কোনো ফটোসাংবাদিককে কারাগারের সামনে যেতে দেওয়া হয়নি। শুধু রিপোর্টারদের পরিচয়পত্র পরীক্ষা করে কারাগারের সামনে উপস্থিত করা হয়। এরপর কারাফটকের সামনে অপেক্ষার প্রহর গুনতে থাকে সাংবাদিকরা। একপর্যায়ে বিচারকের বেঞ্চ অফিসার তাজুল ইসলাম সাংবাদিকদের জানান,সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হবে। তবে প্রত্যেক পত্রিকার মাত্র একজন করে। কারাগারের ভেতরেই করা হলো এজলাস এ সময় সাংবাদিকরা কারাগারের সামনে অপেক্ষা করতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সকা...